বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চট্টগ্রাম-১৫ আসনের এমপির উদ্যোগে ঢেউটিন বিতরণ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চট্টগ্রাম-১৫ আসনের এমপির উদ্যোগে ঢেউটিন বিতরণ

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পানিতে অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই অসহায় ও দুর্গত মানুষের দুর্দশা লাঘব এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তার লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী এমপি মহোদয়।

তার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি। এই মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী বলেন, দুর্যোগ ও সংকটের প্রতিটি মুহূর্তে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষ গৃহহীন থাকবে না। অসহায় মানুষের পুনর্বাসনে আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ মোকাবেলায় সরকার সবসময় জনগণের পাশে আছে।

এলাকাবাসী জানান, বন্যার পর থেকে শাহজাহান চৌধুরী এমপি মহোদয় ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই ধারাবাহিক মানবিক কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন...

পটিয়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ