রাজনীতি: চট্টগ্রাম প্রতিনিধি/(মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান): বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আলোচনায় সাতকানিয়া-লোহাগাড়ার পদুয়ার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরমানুল ইসলাম নবাব।
দুর্যোগের সময়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে থেকে মানবিক কাজ করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আরমানুল ইসলাম নবাব। PPB নির্বাচন কমিশন বাংলাদেশ
আসন্ন ইউপি নির্বাচনে তিনি সাতকানিয়া-লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন।
ত্রাণ নিয়ে মাঠে আরমানুল ইসলাম নবাব

সম্প্রতি পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সওদাগর পাড়ায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারগুলোর খোঁজ নিতে তিনি ছুটে যান ক্ষতিগ্রস্ত এলাকায়।
নিজস্ব অর্থায়নে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫০টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
এজন্য তার প্রায় ৩ টন চালের প্রয়োজন হচ্ছে বলে তিনি জানান।
এসময় তিনি বলেন, "মানুষের এই দুর্দিনে পাশে থাকাটাই আমার দায়িত্ব।
আল্লাহ আমাকে তৌফিক দিলে আগামীতে বাঁধ নির্মাণেও আমি সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।"
মানুষের ভালোবাসায় সিক্ত

সরেজমিনে দেখা যায়, তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন।
একজন বয়স্ক মানুষ আবেগে তাকে জড়িয়ে ধরেন। এলাকাবাসীও তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।
নির্বাচন নিয়ে যা বললেন তিনি
ত্রাণ কার্যক্রমের সময় গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি পদুয়া ইউনিয়নবাসীর সেবা করতে চাই।
তাই আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।"
"তরুণদের অনুপ্রেরণা" খেতাবে ভূষিত আরমানুল ইসলাম নবাবের এই মানবিক কার্যক্রম সাতকানিয়া-লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
-প্রেসপয়েন্টবিডি/রাজনীতি













