জাতীয় ডেস্ক: বাংলাদেশের পুতুল মানব খ্যাত ও একুশে পদক জয়ী মুস্তাফা মনোয়ার মারা গেলেন।
সোমবার (২৯ জুন) রাজধানীর এক হাসপাতালে আনুমানিক সকাল ৮টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই শিল্পী।
এসময় তাঁর বয়স ছিলো ৯০ বছর।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।
কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলা একাডেমির সাম্মানিক ফেলো মোস্তফা মনোয়ারের মুত্যুর সংবাদ এক শোক বার্তায় লেখেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের উন্নয়নে মনোয়ারের অবদান অবিস্মরণীয়।
এসময় শিল্পীর আত্মার চিরশান্তি কামনা সহ পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
মুস্তাফা মনোয়ারের অবদান:
মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরগুলিতে যুদ্ধ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য পুতুলনাচের আয়োজন করতেন।
পুতুলনাচ ‘মনের কথা’ বিটিভিতে ১২ বছর ধরে চলেছিল।
এই শো-তে পারুল নামের এক ছোট্ট মেয়ে এবং তার চম্পা নামের সাত ভাইয়ের গল্প বলা হয়েছিল যারা অভিশাপ পেয়ে ফুলে পরিণত হয়েছিল। এটি ‘সাত ভাই চম্পা’ লোককাহিনীর উপর ভিত্তি করে নির্মিত।
মুস্তাফা মনোয়ার কর্মজীবন শুরু হয় পূর্ব পাকিস্তানের চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসাবে।
এরপর তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক হিসাবেও দায়িত্বে ছিলেন।
এছাড়া তিনি শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনে উপমহাপরিচালক কর্মরত ছিলেন।
'নতুন কুঁড়ির' শিশুদের প্রতিভা বিকাশের জন্য তৈরি নাটকের রূপকার তিনি।
বাংলা নাটক ও চলচ্চিত্র জগতের অন্যতম বিখ্যাত নাটক 'রক্তকরবী' তাঁর দ্বারাই নির্মিত। (উইকি)
পুরস্কার ও সম্মাননা
শিল্পী মুস্তাফা মনোয়ার ছিলেন বিভিন্ন পুরস্কারে ভূষিত।
কলকাতার একাডেমী অফ ফাইন আর্টস আয়োজিত নিখিল ভারত চারু ও কারুকলা প্রদর্শনীতে গ্রাফিক্স শাখায় শ্রেষ্ঠ কর্মের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক লাভ করেন তিনি।
চারুকলা প্রদর্শনীতে তেলচিত্র ও জলরঙ শাখার শ্রেষ্ঠ কর্মের কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা দুটি স্বর্ণপদক লাভ করেছেন। এছাড়া, একুশে পদকে সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রদত্ত "সুলতান স্বর্ণ পদক অর্জন করেন তিনি।
চিত্রশিল্প, নাট্য নির্দেশক এবং পুতুল নাচ নির্মাণে জন্য একাধিক পদে ও পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।
সূত্র: (উইকিপিডিয়া)
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়/সাহিত্য


















