গ্রাম পুলিশের সদস্যদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি তাঁদের জন্য মাসিক মোবাইল বিল, অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শুধু পদবি নয়, গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’
প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশের সদস্যদের মাসিক বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। পাশাপাশি অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।
















