নাবিলা কবির: বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশে দুটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল নিয়োগ পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার আগামীর প্রজেক্ট’ পদে ঢাকায় এবং ‘অ্যাসোসিয়েট অফিসার ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (EPR)’ পদে টেকনাফে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) পর্যন্ত নিয়োগ পোর্টালে থাকা তথ্য অনুযায়ী, পদ দুটির মাসিক মোট বেতন যথাক্রমে ৬৩ হাজার ৩১০ টাকা ও ৫৬ হাজার ৫৯২ টাকা। আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। ‘অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার আগামীর প্রজেক্ট’ পদের আবেদনের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ‘অ্যাসোসিয়েট অফিসার—EPR’ পদের শেষ তারিখ ২৪ অক্টোবর ২০২৬।
১. অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার: আগামীর প্রজেক্ট
- কর্মস্থল: ঢাকা
- মাসিক মোট বেতন: ৬৩,৩১০ টাকা
- আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, কমিউনিটি উন্নয়ন ও অংশীদারত্ব ব্যবস্থাপনায় অভিজ্ঞতা প্রয়োজন।
এ পদে নির্বাচিত প্রার্থীকে মাঠপর্যায়ের প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন, স্থানীয় সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয়, প্রতিবেদন তৈরি এবং কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনায় কাজ করতে হবে। নারী দলের অংশগ্রহণ ও ক্ষমতায়নেও ভূমিকা রাখতে হবে।
২. অ্যাসোসিয়েট অফিসার: ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (EPR)
- কর্মস্থল: টেকনাফ
- মাসিক মোট বেতন: ৫৬,৫৯২ টাকা
- আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬
- শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
- অভিজ্ঞতা: উন্নয়ন খাতে কমপক্ষে তিন বছর এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রমে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
এ পদে দায়িত্বের মধ্যে রয়েছে কমিউনিটির দুর্যোগঝুঁকি মূল্যায়ন, জরুরি প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রমে সহায়তা, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করা। রোহিঙ্গা শরণার্থী ও মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অ্যাকশনএইড বাংলাদেশের অফিসিয়াল নিয়োগ পোর্টালে প্রবেশ করে পছন্দের পদ নির্বাচন করতে হবে। নতুন আবেদনকারীকে প্রথমে নিবন্ধন করে ই-মেইল যাচাই সম্পন্ন করতে হবে। এরপর লগইন করে নিজের জীবনবৃত্তান্ত বা সিভির তথ্য পূরণ ও সংরক্ষণ করে আবেদন জমা দিতে হবে।
আবেদন করার সময় পদের সঙ্গে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সামঞ্জস্য তুলে ধরতে হবে। আবেদন জমা হলে নিশ্চিতকরণ বার্তা বা ই-মেইল পাওয়া যায়।
আবেদন ও বিস্তারিত তথ্য: https://jobs.actionaidbd.org/
অফিসিয়াল নিয়োগ পোর্টালে দেওয়া নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগের জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই।













