সৈয়দ আতিক ফয়সাল,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের উদ্যোগে ৪ দিন ব্যাপী টুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল ২০২৬ শুরু হয়েছে। যা আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে।
আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে অত্র বিভাগের প্রফেসর মো. এনায়েত হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজন অনুষ্ঠানিক সূচনা হয়।
তিনি বলেন, ‘এ মেলা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশেষ করে Tour Operation, Tourism Product Development ও Event Management কোর্সের ব্যবহারিক জ্ঞান প্রয়োগের সুযোগ তৈরি হবে।’
আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘ট্যুরিজম সেক্টরে অনেক কিছু করার, জানার ও অনেক কিছু দেওয়ার আছে। এবং নিজেকে সমৃদ্ধ করার একটা জায়গাও এটা। এই বিভাগের শিক্ষকরা যে পড়ায় এবং ছাত্র-ছাত্রীরা যে শেখে, সেটি প্রমাণিত যে এই বিভাগে যারা পাশ করে যায় তারা বসে থাকে না। এটি আমাকে অভিভূত করেছে এবং এই বিভাগটি ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের একটি উদাহরণ হতে চলেছে।’
আয়োজক সূত্রে জানা যায়, পর্যটন, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে ৪র্থ বারের মতো চার দিনব্যাপী টুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল ২০২৬ শুরু হচ্ছে। মেলায় থাকছে বাহারি খাবার, দেশীয় হস্তশিল্প, উদ্যোক্তাদের উদ্যোগ এবং বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।
চার দিনব্যাপী আয়োজনে থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, আলকাপ, গম্ভীরা, সংগীতানুষ্ঠান এবং RU Dance Club-সহ বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনা।
মেলার আর্থিক সহযোগিতায় রয়েছে AB Bank, Hotel Nishorgo Cox's Bazar, Nabil Group, Nature Touch এবং THM-এর Student Alumni। সার্বিক সহযোগিতায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ইন-কাইন্ড স্পনসর হিসেবে যুক্ত রয়েছে Ispahani Mirzapur, Royal Raj Hotel & Condominium, Bangladesh Tourism Board, এবং PRAN Company।
সরেজমিনে দেখা যায়, মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৬টি স্টল বসেছে। যেখানে খাবারের ১৯টি, সাজসজ্জা সামগ্রীর ১৬টি , পোশাক ৯টি, এবং বইয়ের ২টি। স্টলগুলো বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুত্তাসিম বিল্লাহ ফারুকী। কী-নোট স্পিকার ছিলেন বিটিবির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আবদুল আলীম, বিটিবির যুগ্ম সচিব আবু সালিম মাহমুদ-উল হাসান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন। সঞ্চালক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের অধ্যাপক মো. এনায়েত হোসেন।














