‎রাবিতে বৈচিত্রপূর্ণ দেশীয় প্রজাতির প্রস্তুতকৃত মাছ প্রদর্শনী অনুষ্ঠিত

Jaya Sarkar

প্রকাশ :নভেম্বর ১০, ২০২৬

‎রাবিতে বৈচিত্রপূর্ণ দেশীয় প্রজাতির প্রস্তুতকৃত মাছ প্রদর্শনী অনুষ্ঠিত

সৈয়দ আতিক ফয়সাল, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) নাটোর মৎস্য চাষী কল্যাণ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের সার্বিক সহযোগিতায় বৈচিত্রপূর্ণ দেশীয় প্রজাতির প্রস্তুতকৃত মাছ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ ‎‎মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এই আয়োজন করা হয়। পাশাপাশি  বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন এলাকায় এই মাছ বিক্রয় করা হয়।‎‎আয়োজক সূত্রে জানা যায়, প্রদর্শনীতে মোট দুটি স্টল রয়েছে যার একটিতে ‘রেডি টু কুক’ এবং অন্যটিতে ‘রেডি টু ইট’ মাছের ব্যাবস্থা রাখা হয়েছে।

এখানে প্রায় ৩০ প্রজাতির দেশীয় মাছ রয়েছে। যেখানে ইলিশ, আইড়, বাঘাড়, চিতল,কাতল, বোয়াল, টাকি, রিঠা, বাইম, কৈ, শোল, বাঘাইড়,গুচি, ঘাইড়সহ পদ্মা-যমুনা এবং চলনবিল থেকে আহরিত দেশীয় প্রজাতির মাছ রাখা হয়েছে।

‎‎এবিষয়ে আয়োজনের উদ্যোগতা ও নাটোর মৎস্য চাষী কল্যাণ সতিমির সাধারণ সম্পাদক হাসান জাহিদ শিহাব বলেন, ‎‘দেশের প্রাকৃতিক উৎস থেকে আহরিত নিরাপদ মাছের বহুজাত ব্যবহার এবং এটার বাজার সম্প্রসারণের লক্ষে আমাদের এই আয়োজন। আমরা মাছকে বিভিন্নভাবে সাইলেজ করে ক্রেতাদের রান্নার এবং খাবার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে।’‎‎

আয়োজনের মূল উদ্দেশ্য নিয়ে তিনি আরও বলেন,  ‘দেশীয় মাছের একটা বড় বাজার আছে এবং সেটাকে একটা সম্ভাবনাময় জায়গায় নিয়ে যাওয়ায় আমাদের মূল উদ্দেশ্য।’‎‎এবিষয় আয়োজনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব বলেন, ‘আমরা একটা নতুন ব্র্যান্ড এবং শপ নিয়ে বাজারে আসছি ।

আমাদের মূল উদ্দেশ্য, ক্রেতাদের নদী-বিল এবং বিভিন্ন চাষের টাটকা ও ফ্রেশ মাছ দেওয়া। পাশাপাশি সঠিক দাম ও পরিমাণ নিশ্চিত করা।’‎‎তিনি আরও বলেন, ‘আমরা সরাসরি ফ্রি হোম ডেলিভারি দিব। ক্রেতাদের সম্পূর্ণ হাইজিন মেইনটেইন করে কেটে এবং প্যাকেটজাত করে ক্রেতাদের দরজায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি।’‎‎

প্রদর্শনীর উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, এই প্রদর্শনীটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি চমৎকার উদ্যোগ। আমি দেখতে পাচ্ছি সব প্রাকৃতিক উৎস ও নদী থেকে মাছ সংগ্রহ করা হয়েছে। এই ধরনে পণ্য যদি হাতের কাছে আসে তাহলে মানুষ অনেক উপকৃত হবে এবং তাদের জন্য সহজ হবে।

আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’