ডিসি রোডে মেডিসিন ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুলাই ৩০, ২০২৬

ডিসি রোডে মেডিসিন ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম প্রতিনিধি/(মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান): ডিসি রোডে মেডিসিন ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প।

৫০ দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ওষুধ প্রদান।

ডিসি রোডে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০ অসহায় রোগীকে সেবা দিল মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম।

চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোডে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ বিতরণ করেছে 'মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম'।  স্বাস্থ্য অধিদপ্তর

বৃহস্পতিবার, ৩০ জুলাই দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগীকে সেবা দেওয়া হয়।

সকাল ৯টায় ডিসি রোডের চিটাগাং এলিট ক্লাব অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

সংগঠনের আহ্বায়ক কে এম আক্তার হোসেন-এর সভাপতিত্বে এবং

সদস্য সচিব আবদুর রহিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীম আয়াতুল্লাহ ও কবি-চিকিৎসক এম আর কে রুবেল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ।

দিনব্যাপী ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আরিফ উদ্দিন, ডা. দিদারুল ইসলাম,

ডা. কুলসুম আক্তার সীমা, ডা. রীফা চৌধুরী, ডা. সুব্রত দাশ ও ডা. ফোরকান এলাহী।

চিকিৎসকরা সাধারণ রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যার পরামর্শ দেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

সেবা গ্রহণকারী অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

'মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম' দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অর্থনৈতিক সংকটের কারণে যারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের পাশে দাঁড়াতেই সংগঠনটি নিয়মিত এ ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করছে।

আয়োজকরা জানান, এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্প শেষে রোগীরা বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

-প্রেসপয়েন্টবিডি/স্বাস্থ্য

আরো পড়ুন..... Claude AI বনাম ChatGPT: ২০২৬ সালের সেরা এআই অ্যাসিস্ট্যান্ট কোনটি?

Google AdSense কী এবং এটি কীভাবে কাজ করে?

বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি যেখানে নেই বালু