তরুণদের বিদেশ যাওয়ার আগ্রহ কেন বাড়ছে?

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২৪, ২০২৬

তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার আগ্রহ কেন বাড়ছে?

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্তমানে বাংলাদেশের তরুণদের মধ্যে বিদেশে যাওয়ার আগ্রহ বেড়েচে অনেকাংশে।

উচ্চ শিক্ষায় তরুণদের ভাবনার মধ্যে এক বৈপ্লবিক দেখ পরিবর্তন সাধিত হয়েছে।

দেশের বেশির ভাগ তরুণ-তরুণী এখন উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন।

সরকারি চাকরি পেতে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, মেধার যাথাযথ মূল্যায়ন না হওয়া এবং চাকরি প্রত্যাশিদের তুলনায় পদ সংখ্যা সীমিত হওযায় কারণে

উল্লেখযোগ্য সংখ্যাক শিক্ষার্থী বিদেশে উচ্চা শিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন।

উচ্চ শিক্ষায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে দেশে একটা নিরব বিপ্লব সাধিত হয়েছে।

শুধু যে উচ্চা শিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে তা নয়। পছন্দ অনুযায়ী চাকরির সুযোগ, চাকরির নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা, উচ্চ বেতনের আশা

এবং স্থায়ী হয়ে উন্নত জীবন-যাপনের আশায় বিদেশ যাওয়ার প্রতি তরুনদের মধ্যে আগ্রহ বাড়ছে।

শিক্ষার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যাক চাকরিজীবীরাও বিদেশি পাড়ি জমানোর সিদ্ধান্ত নিচ্ছেন।

ফিফা বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং ⚡ রিয়েল-টাইম আপডেট

বিদেশের প্রতি আগ্রহের কারণ:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, পড়ার পছন্দ বা আগ্রহ অনুযায়ী বিষয় না পাওয়া, পড়াশোনা পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ না থাকা, রাজনৈতিক অস্থিতিশীলতাকে অন্যতম কারণ হিসাবে দেখছেন তারা।

তারা আরো বলেন, অর্থনৈতিক, সামাজিক ও জীবনের নিরাপত্তার অভাব, যোগ্যতা অনুযায়ী কাজের কম ক্ষেত্র, সরকারি চাকরিতে অতিরিক্ত মূল্যায়ন, উচ্চ বাজারদর, অপর্যাপ্ত বেতন ইত্যাদি কারণে দেশ থেকে শিক্ষার্থীরা উন্নত বিশ্বের দিকে গতিশীল হচ্ছে।

এবং ভবিষ্যতে অনিশ্চয়তার কথা ভেবে অনেকেই উচ্চ শিক্ষা এবং স্থায়ী বসবাসের জন্য দেশের বাইরে যাচ্ছেন।

যার বেশিরভাগই উচ্চ শিক্ষা শেষ করে আর দেশে ফেরেন না।

শিক্ষাবিদরা বলছেন, দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মানসম্মত শিক্ষার অভাব, দেশের চাকরির সুযোগ কম এবং অনিশ্চয়তা, মেধাবী

এবং গবেষণা করতে ইচ্ছুক শিক্ষার্থাীদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় তুখোড় মেধাবীরা এদেশে থাকছে না।

এভাবে চলতে থাকলে বাংলাদেশ এক সময় মেধা শূন্য হয়ে পড়বেন বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।

তারা আরো বলছেন, মেধার যথাযথ মূল্যায়ন, কাজের সুষ্ঠ ও স্বাভাবিক পরিবেশ সৃষ্টি, জীবনের নিরাপত্তা, পর্যাপ্ত বেতন,

এবং যোগ্যতা ও মেধা অনুযায়ী চাকরির সুযোগের পরিবেশ সৃষ্টি করতে পারলে তরুণদের বিদেশ যাওয়া আটকানো সম্ভব।

মেধাবীদের জন্য বৃত্তি এবং গবেষণা করতে চাওয়া শিক্ষার্থীদের গবেষণা পরিচালনার জন্য অর্থায়ন

বা রিসার্চ গ্রান্ট ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থীদের বিদেশ বিমুখ করা সম্ভব।

-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা/

আরো পড়ুন.....আপনার কেনো ইউকে বেছে নেয়া উচিত?