আহমেদ সিয়াম:
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আলমাস মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া দুষ্কৃতকারীরা গার্মেন্টস শিল্প ধ্বংসের উদ্দেশ্যে শ্রমিকদের নাম ব্যবহার করে আন্দোলন করছে। এর মাধ্যমে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের কাজ চলছে।
৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করার আন্দোলনে দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।













