বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ক্রীড়া আসরের উদ্বোধন করেন।
বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছান। সেখানে প্রবেশের পর গ্যালারির চারপাশে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদেরা। তাঁরা হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান।
প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় স্টেডিয়ামজুড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আন্তরিক মুহূর্তে উদ্বোধনী আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।













