প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর

জয়শ্রী সরকার: প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর।

আজ সোমবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন।

সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। PMO

ক্ষমতাগ্রহণের পর এটিই তাঁর প্রথম কিশোরগঞ্জ সফর। সড়কপথে যাত্রা করে তিনি জেলার সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা পরিদর্শন করবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর কর্মসূচি শুরু করবেন

এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বেলা সাড়ে ১২টায় তিনি কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যাবেন।

দুপুর ১টার দিকে অচমিতার জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং এ উপলক্ষে পুরস্কার বিতরণ করবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, রাজধানীর বাইরে এই প্রথমবারের মতো জাতীয় মৎস্য সপ্তাহের আয়োজন হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে জানা যায়, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে, যে কারণে এবার এই অঞ্চলকেই আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে।

দিনের কর্মসূচির অংশ হিসেবে পারিবারিক কার্ড বিতরণসহ আরও কয়েকটি উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সব কর্মসূচি সম্পন্ন করে সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন বলে জানানো হয়েছে।

-প্রেসপয়েন্টবিডি/জাতীয়

আরো পড়ুন….. 

রাষ্ট্রপতি মুর্মু স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত কার্তিক