রাষ্ট্রপতি মুর্মু স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত কার্তিক

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১৫, ২০২৬

রাষ্ট্রপতি মুর্মু স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত কার্তিক

বাপ্পা মজুমদার: রাষ্ট্রপতি মুর্মু স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কার্তিক।

১৫ আগস্টে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান।

রাষ্ট্রপতি মুর্মু স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত একমাত্র বলিউড অভিনেতা হওয়ার গৌরব অর্জন করেছেন কার্তিক।

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে আগামী ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস উদযাপনের দিনে,

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘অ্যাট হোম রিসেপশন’-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্তিক লেখেন,দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া আমার কাছে জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষার্থী, সমাজসেবী

এবং সাধারণ নাগরিকদের সমাবেশে যোগ দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত বোধ করছি।

রাষ্ট্রপতির আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতা,

সশস্ত্র বাহিনীর সদস্য, ক্রীড়াবিদ, শিল্পী এবং অন্যান্য কৃতী ব্যক্তিত্বসহ বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হন।

পরিচালক কবির খানের স্পোর্টস ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয়ের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতার পরপরই কার্তিকের এই আমন্ত্রণটি আসে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।

এরপর রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেন সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়।

রাষ্ট্রপতি নিজে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের উন্নয়নযাত্রায় প্রতিটি নাগরিকের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কৃতী ব্যক্তিদের সংবর্ধিত করা হয়।

শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান ও সমাজসেবা—এই সব ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা মানুষদের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দিয়েছিল।

সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল যখন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কয়েকজন শিক্ষার্থী তাঁদের সাফল্যের গল্প ভাগ করে নেন।

-প্রেসপয়েন্টবিডি/আন্তর্জাতিক

আরো পড়ুন….. এমবাপে-ইয়ামালকে পেছনে ফেলে হ্যারি কেইন

প্রাণনাশের হুমকির জেরে পুলিশের কাছে সৌরভ গাঙ্গুলী