তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :মে ২০, ২০২৬

ছবি: সংগ্রহীত

আল নুরাইন: তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে হবে কারণ তারা দেশের চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্ম হলো একটি দেশের ভবিষ্যৎ।

আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে নানামুখী প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং সুবিধা এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রসার ঘটানো হচ্ছে।

দক্ষ জনশক্তিই আগামী দিনে দেশের অর্থনীতির চাকা সচল রাখবে এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করবে বলে প্রধানমন্ত্রী মনে করেন।

বুধবার ২০ই মে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি।

এই তিনটি খাতের উপর ভিত্তি করেই দেশ আজ উন্নত ও স্মার্ট রাষ্ট্র হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা জরুরি।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার ফলেই বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আস্থা পাচ্ছেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।

দেশে গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকার কারণেই মেগা প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

একটি দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই তিনটি খাতের সুসমন্বিত শক্তির ওপর ভিত্তি করেই দেশ আজ উন্নত ও স্মার্ট রাষ্ট্র হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানান যে, সরকার ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।

দেশের নিরাপত্তা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জাতি গঠন সম্ভব।