প্রাণনাশের হুমকির জেরে পুলিশের কাছে সৌরভ গাঙ্গুলী

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১১, ২০২৬

প্রাণনাশের হুমকির জেরে পুলিশের কাছে সৌরভ গাঙ্গুলী

জয়শ্রী সরকার: সৌরভ গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি।

প্রাণনাশের হুমকির জেরে পুলিশের কাছে সৌরভ গাঙ্গুলী।

বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী কলকাতায় প্রাণনাশের হুমকি পেয়েছেন।

সোমবার কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। ইংরেজিতে লেখা চিঠিটিতে তাঁর পরিবারকে হত্যার সুস্পষ্ট "হুমকি" রয়েছে। বিসিসিআই

ভারতের সংবাদ মাধ্যম দ্বারা জানা গেছে, গত কয়েক মাস ধরেই এমন হুমকিমূলক চিঠি বারবার আসছিল, কিন্তু সৌরভ প্রথম দিকে বিষয়টিকে খুব একটা আমল দেননি।

তবে সাম্প্রতিক চিঠিতে সরাসরি প্রাণনাশের হুমকি থাকায় তিনি আর ঝুঁকি নিতে চাননি। এরপরই ঠাকুরপুকুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্তে নামে।

তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, বেলঘরিয়া এলাকা থেকে একজন ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চিঠিগুলো পাঠাচ্ছিলেন। সেই ব্যক্তির ফোন ও সিম কার্ডের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ, পাশাপাশি সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

কে বা কী কারণে সৌরভকে বারবার এভাবে হুমকি দেওয়া হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, রাজ্যে সরকার পরিবর্তনের পর সৌরভের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আসে

আগে যেখানে তিনি সর্বোচ্চ পর্যায়ের 'জেড' ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, এখন তা কমে 'ওয়াই প্লাস' ক্যাটাগরিতে নেমে এসেছে।

এই ঘটনা ক্রীড়ামহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

-প্রেসপয়েন্টবিডি/খেলাধুলা

আরো পড়ুন….. এমবাপে-ইয়ামালকে পেছনে ফেলে হ্যারি কেইন