লাইসেন্স স্থগিতের ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা স্বাস্থ্যমন্ত্রীর

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২৮, ২০২৬

লাইসেন্স স্থগিতের ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় ডেস্ক: লাইসেন্স স্থগিতের ঘটনায় জামায়াতের তীব্র সমালোচন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসাইন।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার সময় স্বাস্থ্যমন্ত্রী এমন কথা বলেন।

মূলত, রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের বিষয়টিকে কেন্দ্র করে জাতীয় সংসদে জামায়াতের তীব্র সমালোচনা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দিন হাসপাতালের অবহেলার কারণে ছয়টি শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছিল।

বিরোধী দলের সদস্যদেরে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, “আপনারা কেন প্রতিটি বিষয়কে আপনাদের দলীয় আদর্শের সঙ্গে যুক্ত করেন? আদর্শের নামে দেশের বিরোধিতা করা যায় না, যা আপনারা ১৯৭১ সালে করেছিলেন।”

আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসকদের গাফিলতি, সেন্ট্রাল এসি বন্ধ থাকা

বিয়ের অতিথি জন্য গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবে একই দিনে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিবরণ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসাইন বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে কোনো নিয়মনীতি

বা আইনের সঠিক ব্যবস্থা না থাকার ফলে বাণিজ্যিক বেকারি কারখানা ও বিপজ্জনক প্লাস্টিক বর্জ্যের স্তূপ গড়েে উঠেছে, যা হাসপাতালের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে।

একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে জনগণের দিকে নজর রাখা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংসদে বিরোধী দলের উত্থাপিত যুক্তির পাল্টা জবাবে তিনি বলেন, “তারা (জামায়াত সাংসদরা) জিজ্ঞাসা করেছেন, মাথাব্যথার চিকিৎসা কি মাথা কেটে করা উচিত?

আমি বলি ‘না’, তা করা উচিত নয়। কিন্তু যারা মাথা কাটে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”

কোভিড-১৯ মহামারির সময় ইউনাইটেড হাসপাতালে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটে

এবং ছয়জন মারা যায় সেটার আদলে ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নি কারণ এটি একটি দুর্ঘটনা ছিল,

কিন্তু আদ-দিন হাসপাতালের ঘটনাটি কোন দুর্ঘটনা নয় বরং চরম অবহেলা।

আদ-দিন হাসপাতালের চিত্র বর্ণনা করতে গিয়ে মন্ত্রী বলেন, শিশুরা শ্বাস নিতে হাঁসফাঁস করছিল, আর ১৬-১৭ জন মা অসহায়ভাবে ছোটাছুটি করছিলেন।

কার্বন ডাই অক্সাইড জমে যাওয়ার কারণে তারা মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এমনকি শিশেুদের মৃত্যুর পর হাসপাতালের মালিকও পরিস্থিতি দেখতে আসেননি।

তিনি আরো বলেন, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং অব্যবস্থাপনার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দেশ বা রাজনীতি দেশের ও দেশের জনগণের উর্ধ্বে নয়। দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসা খাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অবহেলা সরকার বরদাস্ত করবে না।

-প্রেসপয়েন্টবিডি/জাতীয়/স্বাস্থ্য

আরো পড়ুন....

জবাবদিহিতা বাজেট কার্যকরের প্রথম শর্ত : জামায়াত আমির