জবাবদিহিতা বাজেট কার্যকরের প্রথম শর্ত : জামায়াত আমির

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ৯, ২০২৬

জবাবদিহিতা বাজেট কার্যকরের প্রথম শর্ত : জামায়াত আমির

জাতীয় ডেস্ক: দেশের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর সম্ভব হবে না বলে মনে করেন জামায়ার ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত

‘জনমুখী বাজেট ২০২৬-২০২৭ প্রস্তাবনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশকে ভালোবাসি বলেই জনগণের প্রত্যাশা ও প্রয়োজনের আলোকে কেমন বাজেট হওয়া উচিত,

সে বিষয়ে আমাদের চিন্তাভাবনা জনগণের সামনে তুলে ধরছি। এটি কোনো চূড়ান্ত বাজেট নয়, বরং বাজেটের পূর্বধারণা বা প্রস্তাবনা।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক মুক্তি ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও নিরাপদ রাষ্ট্র প্রত্যাশা করে আসছে ।

কিন্তু দু:খের বিষয় হলো স্বৈরাচার সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের কাছে জনগণ উন্নত ও নিরাপদ রাষ্ট্রের আশা করছে।

বাজেট প্রস্তাবনার লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, দেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের কল্যাণের কথা বিবেচনা করে বাজেট প্রণয়ন করা উচিত নাকি কোন দলীয় স্বার্থের কথা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিকসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ দেখা দিচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে অর্থনীতির ভিত্তি দুর্বল হচ্ছে।

সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলে দেশের অর্থনীতি আরও বড় বিপদের সম্মুখীন হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-জুন অর্থবছর হিসাবে গণনা না করে বছরের সঙ্গে মিল রেখে অর্থবছর নির্ধারণ করা হলে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন সহজ হবে

এবং এডিপি ব্যয়ের নামে অপচয় ও দুর্নীতির সুযোগও হ্রাস পাবে।

-প্রেসপয়েন্টবিডি/অর্থনীতি