সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি): গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬–২৭ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার ( ১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়
এবং আজ সোমবার ( ১৭ আগস্ট) গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেকে রাবি শাখা কমিটিটি অনুমোদন লাভ করে।
ননবগঠিত কমিটির সভাপতি হয়েছে মোহাম্মদ সাইমুন এবং সাধারণ শাহনেওয়াজ ইমন।
সভাপতি মোহাম্মদ সাইমুন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইমন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কমিটিতে একাধিক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈয়ব বিন শাজাহান, রেজাউল ইসলাম, মোহাম্মদ আজিজ,
মোহাম্মদ শাহাদাত, দ্বীন মুহাম্মদ ও মুহাম্মদ সাইফুর রহমান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন হামিদ হুসাইন ইশান এবং দপ্তর সম্পাদক হয়েছেন জিওগ্রাফি বিভাগের মুহাম্মদ জহিরুল ইসলাম ইমন।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ মুনাজাত উদ্দিন, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম ফকির,
ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আনিসুর রহমান আনিস,
আইটি সম্পাদক মুহাম্মদ আনোয়ার সজীব, দাওয়াতুল খায়র সম্পাদক ফাতিন হাসনাত,
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুহাম্মদ আহনাফ জিসান, ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুন নাঈম তাইমুন,
সংস্কৃতি সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব, আইন সম্পাদক মিরাজুল হক এবং গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আরমান।
উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৯৮৬ সালে আওলাদে রাসূল সাঃ তৈয়ব শাহ রহঃ গঠিত একটি সূফিবাদী, সমাজ সংস্কারমূলক, অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠন।
সংগঠনটির মূল ভাবনার মধ্যে রয়েছে ব্যক্তি ও সমাজের সংস্কার, আত্মশুদ্ধি, সুন্নীয়তের শিক্ষা ও প্রচার, দ্বীনি জ্ঞান ও নৈতিক প্রশিক্ষণ এবং মানবসেবা।

সদস্যদের আত্মশুদ্ধির পাশাপাশি নৈতিক ও সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে সমাজের জন্য দায়িত্বশীল
ও সেবামুখী কর্মী হিসেবে গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
করোনা মহামারিতে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা করোনা আক্রান্ত মৃতদের কাফন-দাফন ও জানাজা,
অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা, চিকিৎসা সহায়তা এবং খাদ্য বিতরণে অংশ নেন।
এছাড়া সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো অগ্নিকাণ্ডে মরদেহ উদ্ধার ও আহতদের চিকিৎসা সহায়তা, বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ,
শীতবস্ত্র বিতরণ, শিক্ষাসহায়তা, রক্তদান এবং অসহায় মানুষের বিভিন্ন মানবিক সহায়তায় সংগঠনটির কর্মীরা কাজ করেছেন।
নবগঠিত কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রসার, আত্মশুদ্ধি, সুন্নীয়তের আদর্শ চর্চা, দাওয়াতি কার্যক্রম,
মানবসেবা, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এবং সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা।
-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা













