মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মান জানাতে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা।
সোমবার সাতকানিয়ার কেরানীহাটস্থ সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল হক।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও ব্যবসায়ী শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস এস এম ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট অতিথিবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের নৈতিকতা ও জ্ঞান দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।













