নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক BGABB-এর স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে পোশাক উপহার দিয়েছেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দীন।
তিনি বিএসি ইঞ্জিনিয়ার, সিভিল এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডের চেয়ারম্যান। সোমবার সংগঠনের কার্যালয়ে স্বেচ্ছাসেবীদের হাতে এই পোশাক তুলে দেন তিনি।
এসময় তিনি বলেন, “রক্তদান ও মানবিক কাজে যারা রাত-দিন পরিশ্রম করছেন তাদের পাশে থাকাই আমাদের দায়িত্ব। এই পোশাক তাদের কাজের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক।”
সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দীনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, “আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের পথচলার শক্তি।”
উল্লেখ্য, বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক “যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” স্লোগান নিয়ে রক্তদান, ফ্রি রক্তের গ্রুপ ক্যাম্প ও অসহায় রোগীদের সহায়তায় কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন...
বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক BGABB: তারুণ্যের শক্তিতে মানবতার নতুন অধ্যায়













