নাগরিকদের জন্য নিরাপদ বাসস্থান সময়ের দাবি: প্রধানমন্ত্রী

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৫, ২০২৬

স্বাস্থ্য-শিক্ষায় কানাডার সহযোগিতা চায় প্রধানমন্ত্রী

অতিন বিশ্বাস: নাগরিকদের জন্য শুধু একটি বাসস্থান নিশ্চিত করাই যথেষ্ট নয়, সেই বাসস্থানকে নিরাপদ ও টেকসই করাও সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, টেকসই আবাসনের ধারণা শুধু একটি ঘর পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত পয়ঃনিষ্কাশন, গণপরিবহন ও সড়কব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মতো বিষয়ও যুক্ত। মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য নিরাপদ পরিবেশও এর গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা সহজ কাজ নয়। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই অগ্রসর হতে হবে।দ্রুত বাড়ছে শহরমুখী জনসংখ্যাপ্রধানমন্ত্রী বলেন, দেশের শহর, বন্দর ও নগর এলাকায় মানুষের বসতি ক্রমেই বাড়ছে। রাজধানী ঢাকা অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে এবং অন্যান্য শহরেও জনসংখ্যার চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে ‘সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ’ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শহরাঞ্চলে নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসনের পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বাসযোগ্য ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করাকেও সরকারের পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যানপরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। এ পরিকল্পনায় আবাসন, নাগরিক সেবা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নকে সমন্বিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া শহরাঞ্চলের জনসংখ্যার চাপ কমাতে রাজধানী ও অন্যান্য শহরের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, আবাসন সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদেরও সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিকল্পিত আবাসন, এলাকাভিত্তিক পার্ক ও খেলার মাঠ এবং নির্ধারিত এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।সরকার পর্যায়ক্রমে গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

‎আরো পড়ুন...

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা