সারিকা জাহান: ২০২৬ বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে বিশ্বকাপের রানার্সআপরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা।
লাওতারো মার্তিনেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর নিকো পাজ দলের ব্যবধান বাড়ান। ম্যাচে পাজ একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। পরে ক্রিস্তিয়ান রোমেরোও স্কোরশিটে নাম লেখান। শেষ দিকে ফ্লাকো লোপেজ গোল করে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন। জাতীয় দলের হয়ে এটি ছিল লোপেজের প্রথম গোল।এই ম্যাচে লিওনেল মেসি ছিলেন না।
বিশ্বকাপের পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনার পরবর্তী অধ্যায়ের ইঙ্গিতও দেখা গেছে ম্যাচটিতে।আর্জেন্টিনার সামনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরও দুটি ম্যাচ রয়েছে। আগামী ম্যাচে দলটি বুরকিনা ফাসোর মুখোমুখি হবে, এরপর বেনিনের বিপক্ষে মাঠে নামবে।


















