জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: উত্তেজনা, উচ্ছ্বাস আর দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে গতকাল চট্টগ্রামে পর্দা নামলো ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট’-এর। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চট্টগ্রাম শহরের প্রায় ৩০টি স্বনামধন্য স্কুলের ৮১টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টজুড়ে ছিল তরুণ খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং ক্রীড়াসুলভ সৌহার্দ্য। একের পর এক রোমাঞ্চকর ম্যাচ পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় সাউথ এশিয়ান স্কুল এন্ড কলেজের *South Asian Dictator ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের *CCS Apex Strikers

শ্বাসরুদ্ধকর ফাইনালে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো ভেন্যু। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয় *South Asian Dictator

চ্যাম্পিয়ন: South Asian Dictator - সাউথ এশিয়ান স্কুল এন্ড কলেজ *রানার্সআপ্ *: CCS Apex Strikers - চট্টগ্রাম কলেজিয়েট স্কুল

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের সম্মানিত আহ্বায়ক *মুমিনুল হক *। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই জোনের সম্মানিত উপদেষ্টা *হোছাইন আজম এছাড়াও উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের ক্রীড়া উপদেষ্টা *আরাফাত হোসাইন এবং অংকুরের বিভিন্ন জোনের পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের মেধা ও মননের সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি চরিত্র গঠন ও নেতৃত্বের গুণাবলী বিকাশেও সহায়ক। একইসঙ্গে মোবাইল ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার থেকে বেরিয়ে এসে তরুণদের মাঠমুখী হওয়ার এবং নিয়মিত ক্রীড়া ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিরা। বিজয়ীদের উল্লাস আর পরাজিতদের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

আয়োজকরা জানান, ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট’ শুধু একটি খেলা নয়, এটি তারুণ্যের শক্তি, প্রতিভা ও সম্ভাবনার এক অনন্য উদযাপন। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা হবে।

আরো পড়ুন...

সরকারি চাকরির ভাইবায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
এআইয়ের দিয়ে আশির দশকে ফিরছে মানুষ!