সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

মাহমুদুর রহমান

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতসহ নাগরিক সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, অনুষ্ঠানস্থলে যোগ দিতে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে পায়ে হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।
অনুষ্ঠানে পৌঁছে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরে জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবাইতদের হাতে সম্মানীর অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ বিগত ছয় মাসে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ ও কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তাঁরা অতীতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত নির্যাতনের বিচার দাবি করেন এবং জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের আহ্বান জানান প্রধানমন্ত্রীর কাছে।

আরো পড়ুন...

দেশে ফিরছেন মির্জা আব্বাস