অতিন বিশ্বাস: পুত্র সন্তানের বাবা হলেন অনুপম।
কলকাতার সংগীতাঙ্গনে নতুন আনন্দের খবর। গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় এবং গায়িকা প্রশ্মিতা পালের সংসারে এসেছে নতুন অতিথি।
পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে সুখবরটি জানিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি কার্ডে অনুপম ও প্রশ্মিতা জানিয়েছেন, তাঁদের পরিবারে পুত্রসন্তানের আগমন ঘটেছে।
খবরটি প্রকাশ্যে আসার পরপরই সংগীতাঙ্গনের সহকর্মী ও অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।
অনুপম-প্রশ্মিতার মা-বাবা হওয়ার খবর অবশ্য কিছুদিন ধরেই আলোচনায় ছিল। গত এক মাস ধরে সংগীতাঙ্গনে অনুপমের বাবা হওয়ার গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। শেষ পর্যন্ত সোমবার দুপুরে অনুপম নিজেই সেই সুখবর জানালেন।
অনুপম রায় ও প্রশ্মিতা পাল দুজনেই সংগীতজগতের পরিচিত মুখ। গানের সূত্রেই তাদের পরিচয় ও বন্ধুত্ব। প
রে সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। ২০২৪ সালের ২ মার্চ ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি ও আইনি আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে করেন তারা।
বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনায় আসেননি এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও কাজ ও সংগীতসংক্রান্ত বিষয়কেই বেশি গুরুত্ব দিতে দেখা গেছে তাদের।
ব্যক্তিগত জীবনের নানা বিষয় অনেকটাই নিজেদের মধ্যে রেখেছেন অনুপম ও প্রশ্মিতা।
প্রশ্মিতা পালও বাংলা সংগীতের পরিচিত শিল্পী। ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির ‘সাজনা’ গানসহ বিভিন্ন চলচ্চিত্রে গান করে শ্রোতাদের নজর কেড়েছেন তিনি।
সংগীতচর্চার পাশাপাশি ‘উড়ান’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করছেন।
অনুপম-প্রশ্মিতার ঘরে পুত্রসন্তানের আগমনের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।
সংগীতের দুই মানুষের জীবনের নতুন এই অধ্যায় এখন তাই পরিণত হয়েছে আনন্দের এক নতুন সুরে।
-প্রেসপয়েন্টবিডি/বিনোদন













