বাবরকে ইংরেজি গণমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১২, ২০২৬

বাবর আজমকে ইংরেজি গণমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ

কবির হোসেন: বাবর আজমকে ইংরেজি গণমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ।

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজমকে ইংরেজি গণমাধ্যম থেকে দূরে রাখতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রশিদ লতিফ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কে পরামর্শ দিয়েছেন, দলের আসন্ন ইংল্যান্ড সফরের সময় সাবেক অধিনায়ক বাবর আজমকে যেন ইংরেজি গণমাধ্যমের থেকে দূরে রাখা হয়।

ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে।

বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান ১৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত লিডসের হেডিংলিতে উদ্বোধনী টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের 'স্কোর' অনুষ্ঠানে কথা বলতে গিয়ে রশিদ বলেন, যিনি এই সফরের সময় পিসিবির উচিত বাবরকে ইংরেজি গণমাধ্যম থেকে দূরে রাখার কৌশল গ্রহণ করা উচিত।

রশিদ আরো বলেন, ইংল্যান্ড সফর একটি কঠিন দায়িত্ব এবং ইংরেজি গণমাধ্যম প্রায়শই সফরকারী দলগুলোকে অপ্রয়োজনীয়ভাবে সংবাদে জড়ানোর চেষ্টা করে। সিরিজ চলাকালীন বাবর ইংরেজি গণমাধ্যমের বিশেষ নজরদারিতে থাকবেন।

বাবর আজম একজন অভিজ্ঞ খেলোয়াড় তাতে কোন সন্দেহ নাই তবে পিসিবি ম্যানেজমেন্টের জন্য ভালো হবে যদি তারা তাকে ইংলিশ মিডিয়া থেকে দূরে রাখে

এবং সাবেক অধিনায়ক শান মাসুদকে তাদের সাথে আরও ঘন ঘন কথা বলার জন্য পাঠায় বলেও পরামর্শ দেন রশিদ।

অধিনায়ক শান ইংল্যান্ডে আগেও খেলেছে এবং ইংলিশ মিডিয়ার সাথে কাজ করার ব্যাপারে তার অভিজ্ঞতা বেশি বলে যোগ করেন তিনি।

এই সফরে মিডিয়ার সাথে আলাপচারিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য রশিদ ইমাম-উল-হক

এবং মোহাম্মদ আব্বাসকে উপযুক্ত বিকল্প হিসেবেও প্রস্তাব করেন।

এই টেস্ট সিরিজটি ২০২০ সালের পর ইংল্যান্ডে পাকিস্তানের প্রথম সিরিজ

এবং এটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রের অংশ।

প্রথম টেস্টটি ১৯ থেকে ২৩ আগস্ট হেডিংলিতে অনুষ্ঠিত হবে, এরপর দ্বিতীয় টেস্টটি ২৭ থেকে ৩১ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে।

তৃতীয় ও শেষ টেস্টটি এজবাস্টনের বার্মিংহামের ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

-প্রেসপয়েন্টবিডি/খেলাধুলা

আরো পড়ুন….. এমবাপে-ইয়ামালকে পেছনে ফেলে হ্যারি কেইন

প্রাণনাশের হুমকির জেরে পুলিশের কাছে সৌরভ গাঙ্গুলী