আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। BRICS
বৈশ্বিক সহযোগিতা, বাণিজ্য এবং টেকসই উন্নয়নের ওপর আলোকপাতকারী
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রিকস জোটের সদস্য না হলেও একটি উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি ও নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্রটি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতোমধ্যে পৌঁছানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ বলেন, “এটাই আমাদের অবস্থান, এবং আমরা চাই আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক,” ।
একটি গণতান্ত্রিক সরকারসহ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তার জনগণের সমস্যাগুলো খতিয়ে দেখবে এবং সমাধানের দিকে এগিয়ে যাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
২০২৫ সালের রিও সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্ত করা জনকেন্দ্রিক ও মানবতাকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে ‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ’
এই মূলভাব দ্বারা ভারতের ব্রিকস সভাপতিত্ব পরিচালিত হচ্ছে।
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৫ সালের ৬-৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল।
ব্রিকসের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত;
আর অংশীদার দেশগুলো হলো বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।
-প্রেসপয়েন্টবিডি/ম্বাস্থ্য













