আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ছাত্র আন্দোলনে মোদী সরকারকে চ্যালেঞ্জ।
নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে অনলাইন থেকে শুরু হওয়া আন্দোলনটি ভারতের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভে পরিণত হয়েছে।
রাজধানী নয়াদিল্লির জন্তর-মন্তর স্থান থেকে শুরু হওয়া আন্দোলন আজ সারা ভারতজুড়ে ছড়িয়েছে।
তেলাপোকা জনতা পার্টি' (সিজেপি) দ্বারা আয়োজিত এই আন্দোলনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সামনে অন্যতম অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং সরকারি জবাবদিহিতার মতো বিষয়গুলোকে লক্ষ্য করে যুব-নেতৃত্বাধীন 'তেলাপোকা' আন্দোলনের অংশ হিসেবে হাজার হাজার তরুণ ভারতীয় নয়াদিল্লির রাস্তায় নেমেছেন।
বিক্ষোভের নেতৃত্বে থাকা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতা অভিজিৎ দীপকে, যার সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুসারী অর্জন করেছে।
বিক্ষোভকারীরা কী দাবি করছে

শুরুতে তাদের দাবি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতোদেন শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা থাকলেও বর্তমানে তাদের দাবি নতুন মোড় নিয়েছে।
এখন বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। কারণ হিসেবে তারা বলছেন, পরীক্ষার ধারাবাহিক অনিয়মের জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র দায়ী।
মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর প্রায় ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এফপি।
তাদের পরিবারের জন্য তারা এক কোটি রুপি (১,০৪,০০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণও দাবি করছেন। Agence France-Presse
শিক্ষার্থীদের টানা আন্দোলনের অংশ হিসেবে সম্প্রতি নয়াদিল্লিতে হাজার হাজার তরুণ ও শিক্ষার্থী সংসদ ভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়।
বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নফাঁস কেলেঙ্কারির সুষ্ঠু তদন্তের দাবিতে স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
আন্দোলনে রাহুল গান্ধী

নয়াদিল্লিতে যুব-নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে আন্দোলনে যোগ দেন বিরোধীদলের নেতা রাহুল গান্ধী।
আন্তর্জাতিক গণমাধ্যম এফপি দ্বারা জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের আহ্বান জানানোর পর, শিক্ষা সংস্কারের দাবিতে নয়াদিল্লিতে যুব-নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে মঙ্গলবার ভারতীয় পুলিশ বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে।
মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী
আন্দোলনের তীব্রতার মুখে সরকারের অবস্থান পরিষ্কার করে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এনডিএ (NDA) পার্লামেন্টারি কমিটির বৈঠক শেষে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি অত্যন্ত মারাত্মক এবং জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে।
সরকার ইতোমধ্যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে
এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দেন তিনি ।
-প্রেসপয়েন্টবিডি/ম্বাস্থ্য













