কানাডায় দাবানল,ঝুঁকিতে লাখো মানুষ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুলাই ১৭, ২০২৬

কানাডায় দাবানল,ঝুঁকিতে লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় দাবানল,ঝুঁকিতে লাখো মানুষ।

কানাডাজুড়ে জ্বলছে ৮৫০টিরও বেশি দাবানল। জ্বলন্ত এই দাবানলের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে লাখো মানুষ।

ইতোমধ্যে, দেশটির মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওন্টারিও প্রদেশসহ বেশ কয়েকটি অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এক ভয়াবহ নজিরবিহীন তীব্র দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে দেশজুড়ে জ্বলছে ৮৫০টিরও বেশি সক্রিয় দাবানল।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কানাডার বৃহত্তম শহর টরন্টোতে।

প্রায় ২৮ লাখ মানুষের এই শহরে বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় টরন্টো ও দক্ষিণ অন্টারিওর বিস্তীর্ণ এলাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা।

বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আনাদোলু এজেন্সি

হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ওন্টারিও প্রাদেশিক সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সেনা সহায়তার আবেদন জানিয়েছে।

ওন্টারিওর প্রদেশের প্রায় ১১৩টি স্থানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ছে।

ওন্টারিওর উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা স্থগিত করা হয়েছে এবং কয়েকটি খনি কোম্পানির খনন কাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কানাডার সিমানা পেরিয়ে দাবদাহের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

ফলে টরন্টো সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় শহরের বাতাসের মান মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

-প্রেসপয়েন্টবিডি/আন্তর্জাতিক

আরো পড়ুন.... শিক্ষা ক্যাডারে একসাথে ২৮ কর্মকর্তা বদলি