জাতীয় ডেস্ক: শিক্ষা ক্যাডারে একসাথে ২৮ কর্মকর্তা বদলি।
বিসিএসের শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একসাথে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ১১ জন সহকারী অধ্যাপক এবং ১৭ জন প্রভাষক রয়েছেন।
প্রজ্ঞাপন আরো বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ জুলাই ২০২৬ দুপুরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে।
এবং নির্ধারিত সময়ের মধ্যে অব্যাহতি না হলে ওই দিন দুপুরে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এ ছাড়া প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ পিডিএসে (PDS) লগইন করে অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কর্মকর্তারা তাদের নিজের ইচ্ছায় আবেদনের ভিত্তিতে এ বদলি ও পদায়নে স্বীকৃতি দিয়েছে।
ফলে এ বদলির ক্ষেত্রে তারা কোনো ধরনের ভ্রমণ ভাতা (টিএ) বা দৈনিক ভাতা (ডিএ) পাবেন না।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়













