৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ হামের টিকায়

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ১০, ২০২৬

জাতীয় ডেস্ক: সম্প্রতি দেশে হামের সংক্রমণে বেড়েছে শিশু মৃত্যুর হার। এখন পর্যন্ত প্রায় ৬০০ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

ইউনিসেফের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৬৭৬ জনের হাম সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং এই রোগে ৩৮টির বেশি শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য পরস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক।

ইউনিসেফের মাধ্যমে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) দ্বারা ৪১২ কোটি ৭১ লাখ টাকা হামের টিকায় বরাদ্দ দিয়েছে বাংলাশে সরকার।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এই অনুমোদন উপস্থাপিত হয়।

মন্ত্রিসভার কর্মকর্তারা জানান, দেশজুড়ে টিকা সরবরাহ দিতে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে এই টিকা সংগ্রহ করা হবে ফলে টিকাদান সঠিকভাবে কর্যকর হবে।

প্রস্তাবনা অনুযায়ী, সরবরাহকারী হিসেবে বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এখানে কাজ করবে।

-প্রেসপয়েন্টবিডি/বাংলাদেশ/হাম