ইরানের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা হামলা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ৮, ২০২৬

ইরানের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেক্স: ইরানের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা হামলা।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের বিমানবাহিনী পাল্টা জবাবে ইরানের উপর হামলা চালায়।

আল জাজিরা জানিয়েছে, রবিবার (৭ জুন) ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহর (দাহিহে) হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আকস্মিক বিমান হামলা চালায়।

এর আগে রবিবার রাত আনুমানিক ১০:০০ টায় (স্থানী সময়) ইরান থেকে ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের একটি বড় মোহড়া চালায়।

যার ফলে পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে রেড এলার্ট জারি করা হয়।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার উত্তরে ইসরায়েল সোমবার (৮ জুন) আনুমানিক ভোর রাতে মধ্য ও পশ্চিম ইরানে বিমান হামলা চালায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, "ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে সন্ত্রাস বাহিনীর সাথে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।"

অন্যদিকে, ইরান তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনির বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সাময়িক বন্ধ হওয়া ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরটি মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে

এটি কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে পুনরায় চালু করা হয়েছিল।

ইরানি সংবাদ মাধ্যম অনুসারে, ইসরায়েলের হামলা মধ্য ও পশ্চিম ইরানে হলেও এসময় তেহরানের আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়নি।

তেহরান অগ্নিনির্বাপণ বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে,

সোমবার ভোরে ইরানের রাজধানীর পশ্চিমাঞ্চলে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে এখনো হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রয়টার্স অনুসারে, যুক্তরাষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প রোববার ইসরায়েল

ও ইরানের নতুন পাল্টাপাল্টি হামলা তার প্রশাসনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনায় কোন প্রভাব ফেলবে না।

-প্রেসপয়েন্টবিডি/আন্তর্জাতিক

আরো পড়ুন.....

/ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প