ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ১০, ২০২৬

ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধ নিয়ে এবার নতুন তথ্য সামনে এসেছে। নতুন কোনো চুক্তি বা সমঝোতা না ইরানে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে (ট্রুথ) স্যোসালের এক পোস্টে ট্রাম্প বলেন, শুধু কথাই বলতে পারে ইরান , কাজ করে না। তারা যদি চুক্তিতে পৌঁছাত, সেটি তাদের জন্য ভালো হতো। কিন্তু তারা অনেক দেরি করেছে, এখন এর মূল্য দিতে হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তেহরান চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দিতে পারেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করতে কাতারের আলোচকরা বুধবার সকালে তেহরানে গেছেন।

ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক নীতি নিয়ে আমেরিকার শর্তমোতাবেক নতুন কোনো চুক্তিতে আবদ্ধ না হয়, তবে ওয়াশিংটন চরম পন্থা বেছে নিতে দ্বিধা করবে না। ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে এবং ওয়াশিংটনের শর্তগুলো মেনে নেওয়ার জন্য এটি ট্রাম্পের একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ। তবে তেহরান বরাবরই মার্কিন এই ধরনের হুমকিকে উপেক্ষা করে আসছে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।

-প্রেসপয়েন্টবিডি/অন্তজার্তিক