প্রযুক্তি ও সাইবার অনুসন্ধানে রাঙ্গামাটিতে ৪২টি মোবাইল ও ৭ হাজার টাকা উদ্ধার

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০২৬

প্রযুক্তি ও সাইবার অনুসন্ধানে রাঙ্গামাটিতে ৪২টি মোবাইল ও ৭ হাজার টাকা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,

প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ১৮ এপিবিএন। একইসঙ্গে বিভিন্ন ঘটনায় বিপদে পড়া ৩ জন ভিকটিমকেও উদ্ধারে সহায়তা করেছে ইউনিটের সাইবার ক্রাইম সেল।

বুধবার ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটি ১৮ এপিবিএনের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম, এডজুটেন্ট মোঃ মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার ইখতিয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

পুলিশ জানায়, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ, সাইবার ট্র্যাকিং ও ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে ৪২টি হারানো মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করা হয়। যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এছাড়া দুটি ভিন্ন ঘটনায় মোট ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৭ হাজার টাকা ভুলবশত অন্যের হিসাবে চলে গিয়েছিল। বাকি ৩০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে পুরো অর্থই উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়।

অনুষ্ঠানে অধিনায়ক মোঃ রেজাউল করিম বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্বগুলোর একটি। হারানো মোবাইল, অর্থ উদ্ধার এবং বিপদগ্রস্তদের সহায়তায় ১৮ এপিবিএন সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

তিনি মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন পর হারানো ফোন ও টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ১৮ এপিবিএন ও রাঙ্গামাটি পুলিশকে ধন্যবাদ জানান।

পুলিশ কর্মকর্তারা আরও বলেন, বর্তমানে স্মার্টফোন ও মোবাইল ব্যাংকিং দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ফলে ফোন হারানো বা অনলাইনে প্রতারণার শিকার হওয়া বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি ও সাইবার অনুসন্ধানের মাধ্যমে ভুক্তভোগীদের পাশে থাকবে ১৮ এপিবিএন।

আরো পড়ুন...

সুফি তাফসিরের নতুন দিগন্ত নিয়ে সিররুল কুরআনের প্রকাশনা উৎসব