ফ্রান্সে বিক্ষোভ মোকাবিলায় এবার সেনাবাহিনী

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে সাম্প্রতিক সহিংসতা ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবারের সম্ভাব্য বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনাবাহিনীর ‘সেন্তিনেল’ ইউনিট মোতায়েন করা হবে।

মঙ্গলবার জাতীয় পরিষদে এ পরিকল্পনার কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ। তিনি বলেন, সেনা সদস্যরা মাঠে থাকলে পুলিশ ও জেন্ডার্মেরির সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।

এদিকে, শনিবারের বিক্ষোভ ঘিরে বড় পরিসরে পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু। তাঁর ভাষ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার বিশৃঙ্খলা নিয়ে প্রতিবাদের সুযোগ নিয়ে কট্টর বামপন্থি গোষ্ঠীগুলো সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বিক্ষোভকারীদের মিছিল প্রেসিডেন্টের কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে যেতে দেওয়া হবে না।

দেশটিতে ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনার পর সম্ভাব্য নতুন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতার পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কাজে লাগানোর প্রস্তুতি চলছে।


Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।