সরকারের পাঁচ মাস পূর্তি

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি

জাতীয় ডেস্ক: সরকারের পাঁচ মাস পূর্তি।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন,

প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে।

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বর্তমান সরকারের অর্জন:

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বড় প্রকল্পগুলোর (মেগা প্রজেক্ট) কাজ দ্রুত শেষ করার তাগিদ এবং আঞ্চলিক সংযোগ বাড়াতে নতুন সড়ক ও সেতু উদ্বোধন।

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে বিশেষ জোর দেওয়া হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থা সচল রাখতে খাল খনন কর্মসূচি।

এছাড়াও আরো বেশকিছু অর্জন রয়েছে বর্তমান সরকারের।

-প্রেসপয়েন্টবিডি/জাতীয়