প্রধানমন্ত্রীকে বিদায়ের পরই বদলি বিভাগীয় কমিশনার

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের দিনই বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বদলির আদেশে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু। আদেশ জারির পর ইউসুফ আলী রাজশাহী ছেড়ে যান। তার স্থলে রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।

এদিকে একই দিন রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তাকে বহনকারী ফ্লাইট শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছায়। পরে জনসভায় অংশ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে বিমানযোগে রাজশাহী ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিদায়ের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। সেখানে আনুষ্ঠানিক প্রটোকলের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের উদ্দেশ্যে তিনি কিছুটা সামনে এগিয়ে ঝুঁকে পড়েন।

বিমানবন্দরের এ ঘটনার পরই তার আকস্মিক বদলির খবর প্রকাশ্যে আসে। তবে প্রটোকলসংক্রান্ত ঘটনাটি প্রশাসনিক সিদ্ধান্তের কারণ কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বদলির কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কি না, তাও জানা যায়নি। ফলে এ সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।