ছয় ঘণ্টা টোল দিতে হবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৩, ২০২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আহমেদ সিয়াম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল দিতে হবে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত ছয় ঘণ্টা এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন টোল পরিশোধ থেকে অব্যাহতি পাবে।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। দুপুর ১২টার পর এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোলমুক্ত সুবিধা আর থাকবে না।