এফডিএ প্রধান হিসেবে ডা. হাইডি ওভারটনকে বেছে নিলেন ট্রাম্পকে

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ২০, ২০২৬

এফডিএ প্রধান হিসেবে ডা. হাইডি ওভারটনকে বেছে নিলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: এফডিএ প্রধান হিসেবে ডা. হাইডি ওভারটনকে বেছে নিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এফডিএ নেতৃত্ব দেওয়ার জন্য ড. হাইডি ওভারটনকে বেছে নিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ঘোষণা দিয়ে তিনি জানান, দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরবর্তী কমিশনার হিসেবে ডা. হাইডি ওভারটনকে মনোনীত করছেন।

দীর্ঘদিনের ঘনিষ্ঠ এই সহযোগীকে সংকটে থাকা সংস্থাটির নেতৃত্বে বসাতে যাচ্ছেন তিনি।

সিদ্ধান্তটি এসেছে ট্রাম্পের প্রথম এফডিএ কমিশনার ড. মার্টি মাকারির পদত্যাগের প্রায় তিন মাস পর।

হোয়াইট হাউসের চাপের মুখে পড়ে মাকারি সংস্থাটি ছেড়ে দিয়েছিলেন।

বর্তমানে ওভারটন হোয়াইট হাউসের ডোমেস্টিক পলিসি কাউন্সিলের উপপরিচালক হিসেবে কর্মরত, যেখানে তিনি প্রশাসনের স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ স্যোসালের এক পোস্টে ওভারটনের প্রশংসা করে বলেন, তিনি সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধানে দক্ষ এবং দেশের জন্য কার্যকর সমাধান আনতে পারদর্শী।

পেশায় চিকিৎসক ওভারটন প্রথম ট্রাম্প প্রশাসনেও কাজ করেছিলেন, পরে রক্ষণশীল থিঙ্কট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে স্বাস্থ্যনীতি বিভাগের দায়িত্বে ছিলেন।

তবে এই মনোনয়ন নিয়ে বিতর্কও কম নয়। সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশন কমিটির চেয়ারম্যান বিল ক্যাসিডি তার ব্যবস্থাপনাগত অভিজ্ঞতার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অন্যদিকে, ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে তীব্র সমালোচনা করে বলেছেন, ওভারটন বিজ্ঞান ও তথ্যের বদলে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেবেন বলে তার আশঙ্কা।

জানা গেছে, এই পদের জন্য ট্রাম্প প্রশাসন সপ্তাহের পর সপ্তাহ ধরে একাধিক প্রার্থী যাচাই করেছে।

ওভারটনের আগে সাবেক কংগ্রেসম্যান ব্র্যাড ওয়েনস্ট্রুপ ও ভারপ্রাপ্ত কমিশনার কাইল ডায়ামান্টাস এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র অবশ্য ওভারটনকে এই পদের জন্য যোগ্যতম ব্যক্তি বলে সমর্থন জানিয়েছেন।

এফডিএ কমিশনার পদে নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন।

খাদ্য নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক উদ্বেগ এবং শিল্প খাতের সঙ্গে সংস্থাটির সম্পর্ক পুনর্গঠনের মতো চ্যালেঞ্জের মধ্যেই দায়িত্ব নিতে যাচ্ছেন ওভারটন।

আরো পড়ুন…..

ভূমি সেবা ও উত্তরাধিকার বণ্টন সহজকরণে দেশী দুই ডিজিটাল প্ল্যাটফর্ম