কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০২৬

কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫

মোহম্মদ আব্দুল্লাহ মামুন সোহান: পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আইকনিক পরিবহনের ওই ডাবল ডেকার স্লিপার কোচটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য রিজার্ভ করেছিলেন।

বাসটি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে প্রায় ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় বাসটি।

এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন...

লোহাগাড়ায় প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার