রাবি সাথে জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ২০, ২০২৬

রাবি সাথে জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের মধ্যে একটি সমঝোতা স্মারক ও একটি শিক্ষার্থী বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
‎
‎আজ বৃহস্পতিবার ( ২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের  প্রশাসন ভবনে ভিসির কার্যালয়ে এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
‎
‎রাবি প্রকৌশল অনুষদের অধিকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ

ও এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর ইয়োশিমুনে নোনোমুরা সমঝোতা স্মারক ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় আইসিটি সেন্টারের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. হাসনাত কবীর

ও অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতি বছর ৫ জন করে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়,

যৌথ গবেষণা ও প্রকাশনা, অ্যাকাডেমিক তথ্য বিনিময় এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক যৌথ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

‎শিক্ষার্থী বিনিময় চুক্তির মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার থেকে এক শিক্ষাবর্ষ পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাবে

এবং হোস্ট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মওকুফ সুবিধা প্রযোজ্য হবে।

-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা

আরো পড়ুন…..

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

রাবিতে গাউসিয়া বাংলাদেশের কমিটি প্রকাশ