রাবিতে কালীগঞ্জ পরিবারের সভাপতি মেহেদী, সম্পাদক আলভী

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ২৫, ২০২৬

রাবিতে কালীগঞ্জ পরিবারের সভাপতি মেহেদী, সম্পাদক আলভী

সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের

সংগঠন ‘কালীগঞ্জ পরিবার’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মেহেদী হাসান সভাপতি

এবং আরিফ আলভী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
‎
‎​কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন - সহসভাপতি ফাহিম শাহরিয়ার, সানজিদা বিনা, আরিফিন রিফাত,

মুসলিমা খাতুন ও তাসফিয়া আশরাফ অরিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. অপু হোসেন, তাসনিম হোসাইন তিশি, সাফায়েত হাসান আলিদ ও সানজিদা মীম।
‎
‎​সাংগঠনিক সম্পাদক রুমন খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিতা চক্রবর্তী ও তৌহিদুল ইসলাম তৌহিদকে।

সাধারণ সম্পাদক আরিফ আলভী

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ইমন চৌধুরী, প্রচার সম্পাদক বায়েজিদ, দপ্তর সম্পাদক রফিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অরণ্য, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রভা সাহা,

শিক্ষা সম্পাদক নাজিয়া ইসলাম নূপুর, ক্রীড়া সম্পাদক লিখন, সমাজসেবা সম্পাদক সাদিকুর রহমান,

আইটি সম্পাদক তামিম হোসেন এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক পদে মারিয়া মেহজাবীন শম দায়িত্ব পেয়েছেন।
‎
‎​নবগঠিত এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে এম শামিম, সৌরভ দত্ত, রাহাতুল আমিন রাব্বি, তাবাসসুম কবীর,

হাসানুজ্জামান হাসান ও মুজাহিদ হাসান এবং সাধারণ সদস্য হিসেবে জিয়ম আফরোজ, ফাতেমা আক্তার মীম ও লিজা খাতুনকে রাখা হয়েছে।

আরো পড়ুন...

ঢাকায় আয় বাড়ছে না, খরচ থামছে না

বাংলাদেশে প্রথম চাকরির বয়স: তারুণ্যের প্রত্যাশা ও কর্মজীবনের বাস্তবতা