লোহাগাড়া-লামায় তিন প্রতিষ্ঠানে ৩০টি কুরআন বিতরণ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০২৬

লোহাগাড়া-লামায় তিন প্রতিষ্ঠানে ৩০টি কুরআন বিতরণ

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের লোহাগাড়া ও বান্দরবানের লামা উপজেলার তিনটি মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের জন্য ৩০টি পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। আল শাহেদ জালাল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এসব কুরআন বিতরণ করা হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় শিক্ষার পরিবেশে শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত ও হিফজ কার্যক্রমে সহায়তা করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে ১০টি করে কুরআন শরিফ দেওয়া হয়।

কুরআন বিতরণ করা প্রতিষ্ঠানগুলো হলো লোহাগাড়া উপজেলার চরম্বা মজিদার পাড়ার শহীদ শফিকুল আজম মেমোরিয়াল হেফজ ও এতিমখানা, লামা উপজেলার আজিজনগরের দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্কুল রোডের আল মদীনা তাজবীদুল কুরআন মাদ্রাসা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উদ্যোগের সঙ্গে যুক্ত সমাজসেবক আলহাজ্ব মো. শাহেদ মিয়া, মানবিক কর্মী মো. রুবেল, এমডি মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সংশ্লিষ্ট মাদরাসাগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, কুরআন শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। তাদের মতে, একটি কুরআন একটি শিক্ষার্থীর নিয়মিত তিলাওয়াত ও জ্ঞানচর্চার সুযোগ তৈরি করতে পারে। সেই শিক্ষার প্রভাব পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ জানায়, হেফজ ও এতিম শিক্ষার্থীদের জন্য কুরআনের কপি প্রয়োজন ছিল। নতুন কুরআন পাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত তিলাওয়াত ও হিফজের অনুশীলনে সুবিধা হবে।

আয়োজকরা জানান, কর্মসূচিটি বাস্তবায়নে যারা সময়, শ্রম ও সহযোগিতা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের।

আরো পড়ুন...

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী