মানসম্মত চিকিৎসাসেবা সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য: ডা: জোবাইদা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২, ২০২৬

মানসম্মত চিকিৎসাসেবা সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য: ডা: জোবাইদা

অতিন বিশ্বাস: মানসম্মত চিকিৎসাসেবা সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য বলেছেন ডা: জোবাইদা।

মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। স্বাস্থ্যসেবা কোনো দয়া বা করুণার বিষয় নয়,

এটি প্রতিটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) শীর্ষস্থানীয় নেত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার ( ২ জুন) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার

ও ৫০ শয্যা আইসিইউ’র উদ্বোধন করেন এবং আইসিইউতে ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশের সাধারণ মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলা ও দুর্নীতি শিকলে আঁকড়ে আছে।

তবে সরকার কাজ করছে এমন কিছু ব্যবস্থা গড়ে তুলতে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

ডা. জুবাইদা রহমান আরো বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সবার জন্য সমান চিকিৎসাসেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

অর্থের অভাবে দেশের কোনো দরিদ্র মানুষ যেন সুচিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেদিকে রাষ্ট্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম।

আধুনিক চিকিৎসা অবকাঠামো ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলেনও মনে করেন তিনি।

দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি।

হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও জরুরি ওষুধের সরবরাহের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।

ডা. জুবাইদা রহমান আইসিইউতে ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ তথ্য

ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য

ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন,

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত,

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার,

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপি’র ঢাকা-১৭ নির্বাচনী পরিচালনা কমিটি’র যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার,

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বক্তব্য রাখেন।