ঢাকা থিয়েটারের ‘নিমজ্জন’: ১ ঘণ্টা ৪০ মিনিটের নিমজ্জিত অভিজ্ঞতা

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০২৬

ঢাকা থিয়েটারের ‘নিমজ্জন’: ১ ঘণ্টা ৪০ মিনিটের নিমজ্জিত অভিজ্ঞতা

মাহমুদুর রহমান

দীর্ঘ প্রতীক্ষার পর আবার মঞ্চে ফিরল ঢাকা থিয়েটারের ৩২তম প্রযোজনা ‘নিমজ্জন’।

নাট্যকার সেলিম আল দীন রচিত এবং নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় নাটকটি আজ ৪ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির মূল মঞ্চে মঞ্চায়িত হয়।

প্রদর্শনী শেষ হয় রাত ৮টা ৪০ মিনিটে।
রাজনৈতিক মতবাদ আর মানবিক বিপর্যয়ের গল্প নিয়ে এগিয়েছে ‘নিমজ্জন’-এর কাহিনী।

বিশ্বভ্রমণ শেষে এক আগন্তুক আসে তিন নদীর মোহনায় গড়ে ওঠা এক শহরে।

মৃত্যুশয্যায় শায়িত তার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বন্ধুকে দেখতে এসে সে মুখোমুখি হয় এক নৃশংস বাস্তবতার।

ট্রেন স্টেশনে নেমেই চোখে পড়ে এক কুলির ঝুলন্ত লাশ।

এরপর একে একে সামনে আসে অদ্ভুতদর্শন এক বৃদ্ধ, স্টিমারের হলোকাস্ট, নাড়িভুড়ি বেরিয়ে আসা এক রূপসী নারী।

মঞ্চে ফুটে ওঠে বরফের স্তূপে অসংখ্য শিশুর লাশ, আট-নয় বছরের এক শিশু গায়িকাকে ধর্ষণের পর জিভ কেটে নেওয়ার দৃশ্য।

নাটকে উঠে আসে কান্দাহারের মমি, মাদ্রিদের গণহত্যা, চিলির কবি নেরুদার ‘ফিন্দেমুন্দো’র শোকগীতি।

স্টেডিয়াম গ্যালারিতে দেড় হাজার দর্শককে ক্ষুর দিয়ে খুন, আর ত্রিশ হাজার টন টিএনটি বিস্ফোরণে ষোল কিলোমিটার পর্যন্ত আগুন ধরে যাওয়া শহরটির ক্রম নিমজ্জন দিয়েই শেষ হয় নাটক।

দেড় ঘণ্টার বেশি সময় ধরে দর্শকরা একদম নীরব ছিলেন।

শেষে দীর্ঘ করতালি।

অনেকে বলেছেন, এটি শুধু নাটক না, সময়ের আয়না।

আরো পড়ুন...

আবারও পর্দায় ফিরছে ‘ইত্যাদি’- তবে এবার নতুন পর্ব নয়