লাশের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, লোহাগড়ায় চালক গ্রেপ্তার

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় লাশের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক গ্রেপ্তার

আল নুরাইন, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় এক তরুণীর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে সাগর শেখ নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে পুলিশ।

রোববার গভীর রাতে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, সাদিয়া আক্তার লামিয়া নামের ওই তরুণীর মরদেহ উদ্ধারের পর থানায় নিয়ে যেতে রাত হয়ে যাওয়ায় পরিবার সাময়িকভাবে মরদেহ অ্যাম্বুলেন্সের ভেতরেই রাখে।

এই সুযোগে চালক সাগর শেখ গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ।

ঘটনার সময় লামিয়ার মা এসে হাতেনাতে তাকে ধরে ফেলেন।

ভুক্তভোগীর মা সংবাদমাধ্যমকে জানান, চালক অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রেখেছিলেন, যাতে ভেতরের দৃশ্য বাইরে থেকে দেখা না যায়।

বিষয়টি বুঝতে পেরে তিনি এগিয়ে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে অভিযুক্তকে গণধোলাই দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।

আরো পড়ুন...

বিদ্যুৎ ভোগান্তিতে অতিষ্ঠ জনগণ