আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাসিনাকে দেশে ফেরাতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :মে ২২, ২০২৬

ছবি: সংগৃহীত

আল নুরাইন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ‘আইনি প্রক্রিয়ার’ মাধ্যমে তাকে দেশে ফেরাতে চায়।

মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া সত্ত্বেও ‘খুব শীঘ্রই’ দেশে ফেরার আশা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে চাই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাসিনা যদি ফিরতে চান, তবে তার পথে কোনো আইনি বাধার বিষয়ে তিনি অবগত নন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসিনা ২০২৪ সালের আগস্ট মাস থেকে ভারতে বসবাস করছেন। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে ট্রাইব্যুনাল হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় - এই বিচার প্রক্রিয়াটি তার সমর্থকদের দ্বারা সমালোচিত হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হাসিনা বাংলাদেশে ফিরলে তার বিরুদ্ধে কোনো 'বিচারবহির্ভূত ব্যবস্থা' নেওয়া হবে না।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে অবশ্য 'বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ' করতে হবে এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

সম্প্রতি কয়েকটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, তিনি ‘খুব শীঘ্রই’ ‘মাথা উঁচু করে’ বাংলাদেশে ফেরার আশা করছেন। একইসঙ্গে তিনি কথিত গণতান্ত্রিক পশ্চাদপসরণের জন্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেন এবং দেশে ক্রমবর্ধমান ভারত-বিরোধী বক্তব্যের বিষয়ে সতর্ক করেন।

সূত্র: দ্য ইকোনমকিস টাইম