খেলাধুলা ডেস্ক: জোড়া গোলে ১৭-১৮তম বিশ্বকাপ গোল রেকর্ড এমবাপের।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ -এর রাউন্ড ৩২ এর কোয়ালিফায়ার পর্বে সুইডেনকে হারিয়ে রাউন্ড ১৬ তে কোয়ালিফাইড করেছে ফ্রান্স
এবং জোড়া গোলে ১৭-১৮তম বিশ্বকাপ গোল রেকর্ড এমবাপের।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এর রাউন্ড ৩২ এ সুইডেনকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফ্রান্স ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার আরও একবার খেলার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং দুটি গোল করে দলকে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ আরো একধাপ এগিয়ে নিয়েছেন।
নিজেদের ছন্দে ফিরতে ফ্রান্সের কিছুটা সময় লাগলেও কোচ দিদিয়ের দল অবশেষে প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করে এবং সেই চাপের ফলেই প্রথম গোলটি আসে।
বিশ্বকাপ শুরুর আগেই এটা প্রতিষ্ঠিত ছিল যে ফ্রান্সের স্কোয়াডে অসাধারণ প্রতিভার সমাবেশ ঘটেছে।

কিন্তু এটা ব্যাপকভাবে স্বীকৃত ছিল যে দলে এমবাপেই তারকা খেলোয়াড় হবেন।
তবে, চারটি ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট করার পর, ওলিসে তার জাতীয় দলের প্রাণকেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ওলিসে বেশ কয়েকবার নিজেই গোল করার খুব কাছাকাছি এসেছিলেন; প্রথমার্ধে একটি দুঃসাহসিক অ্যাক্রোব্যাটিক প্রচেষ্টায় তার শট পোস্টে লাগে এবং
দ্বিতীয়ার্ধে একটি ওয়ান-অন-ওয়ান সুযোগ নষ্ট করেন, কিন্তু গোল করতে না পারলেও তার পারফরম্যান্সের ঔজ্জ্বল্য তাতে ম্লান হয়নি।
অন্যদিকে, ৪৫তম মিনিটে দেম্বেলের পাস থেকে শক্তিশালী শটে গোল করে দলকে এগিয়ে দেন
কিলিয়ান এমবাপ্পে ।
হাফটাইম বিরোতির পর নিজের গতি অব্যাহত রাখে ফ্রান্স খেলোয়াড়রা এবং ৫৩তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন ব্র্যাডলি বারকোলা।
৭৪তম মিনিটে আবারও ওলিসের তৈরি করা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এমবাপ্পে।
এই থেকে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮ তে ফলে
বিশ্বকাপ সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে অবস্থান করছেন তিনি।
যা তাকে গোল্ডেনবুটের দিকে এগিয়ে নিয়েছে।
-প্রেসপয়েন্টবিডি/খেলাধুলা/



















