মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে বুধবার বিকাল ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।
সভায় জানানো হয়, জন্মাষ্টমীর র্যালি, শোভাযাত্রা ও বিভিন্ন মন্দির-কেন্দ্রিক ধর্মীয় অনুষ্ঠান ঘিরে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
একইসাথে যানজট নিরসন ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
সকল ধর্মপ্রাণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসবে অংশ নিতে পারেন সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কমিশনার বলেন, উৎসব ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সকল স্টেকহোল্ডারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সতর্কতা ও সহযোগিতাই পারে একটি সুন্দর ও নিরাপদ উৎসব নিশ্চিত করতে।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ,
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।













