বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
নাবিলা কবির: বর্তমানে হাজারো সামাজিক যোগাযোগ মাধ্যম বাই সাইট রয়েছে। যেগুলো মানুষকে একইরকম সেবা প্রদান করে,
কিন্তু একেকটি একে রকমভাবে। তবে কিছু সাইট অন্যগুলোর চেয়ে জনপ্রিয়।
তারপরেও কম জনপ্রিয় সাইটগুলোও কেউ না কেউ ব্যবহার করে।
কারণ প্রতিটি সাইটের কিছু বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য আছে, যা একজন ব্যবহারকারীকে সেই সাইটটি ব্যবহার করতে উৎসাহিত করে।
প্রাযুক্তিক উৎকর্ষের এই যুগে এসে মানুষ ক্রমাগত সম্মিলিত হচ্ছে ইন্টারনেটের ছায়াতলে।
পরিশ্রমী মানুষ তার মেধা-মমনের একটা বড় অংশের প্রয়োগের সাধ্যমে তৈরি করেছে ইন্টারনেট নামক এক চমকপ্রদ পরিসর।
ফ্রিল্যান্সিং কি:
ফ্রিল্যান্সিং হলো বর্তমান সময়ের অন্যতম পরিচিত শব্দ। এটি এমন একটি কাজের ধরন যেখানে একজন ব্যক্তি বা পেশাজীবী কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকে।
সহজ ভাষায় বলতে গেলে ঘরে বসে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। সাধারণ চাকুরীর ক্ষেত্রে একটি ছকবাঁধা ধারণায় থেকে কাজ করা লাগে।
মেনে চলতে হয় নির্দিষ্ট প্রতিষ্ঠানের নিয়মনীতি।
অন্যদিকে, রিমোর্ট জব বা ঘরে বসে কাজ করলে নিজের মোতাবেক কাজ করার স্বাধীনতা পাওয়া যায়। রুটিনের বাহিরে কাজ করার অধিকার থাকে। বর্তমানে এমন অনেক প্লাটফর্ম রয়েছে যা ফ্রিল্যান্সিং কাজের সুযোগ তৈরি করছে।
যেমন: Fiverr, Freelancer, Upwork ইত্যাদি।
ফ্রিল্যান্সিং কেন দীর্ঘমেয়াদী ক্যারিয়ার হতে পারে:
ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নমনীয়তা। এখানে কোনও নির্দিষ্ট অফিস সময় বা নির্দিষ্ট কর্মস্থল নেই।

- দক্ষতার চাহিদা: ফ্রিল্যান্সিং জগতে প্রবেশের মূল শর্ত হলো সঠিক দক্ষতা অর্জন।
প্রযুক্তিগত ক্ষেত্রের ক্রমবর্ধমান চাহিদা এই আধুনিক পেশাকে এক অন্য মোড় দিযেছে।
বিশেষ কিছু পেশা যেমন, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডেটা অ্যানালাইসিস বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো স্কিলগুলোর চাহিদা বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে।
ফলে এই চাকুরী বাজারের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন আবশ্যকীয় হয়ে ওঠে।
- আয়ের স্বাধীনতা: ফ্রিল্যান্সিং কাজে রয়েছে আয়ের বাড়তি সুযোগ যা অন্য কাজের তুলনায় অনেক বেশি। সাধারণ চাকুরীর ক্ষেত্রে বেতন বা আয়ের সুযোগ সীমিত থাকে বা কাঙ্খিত বেতন পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়।
অন্যদিকে, ফ্রিল্যান্সিংয়ে একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করে আয়ের পরিধি নিজের ইচ্ছামতো বাড়ানো সম্ভব।
- নেটওয়ার্কিং সুবিধা: প্রাতিষ্ঠানিক চাকুরী করতে গিয়ে একজন চাকুরী জীবি সারারণত একটি চাকুরীতে থাকতে পারে কিন্তু ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনি চাইলে আপনার সুবিধা মোতাবেক একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ তৈরি করতে পারবেন।
- ভৌগোলিক সীমানার বাহিরে কাজ: ফ্রিল্যান্সিং কাজের সীমানা বৃহত্তর, ছড়িয়ে আছে সারা বিশ্বজুড়ে। আপনি চাইলে ঘরে বসেই উন্নত বিশ্বের সাথে কাজের পরিধি বাড়াতে পারেন। অনেকেই বাংলাদেশে বসে ইউএস, ইউকে বা কানাডার মতো দেশের সাথে কাজ করছে।
- কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য: বাংলাদেশে একজন চাকুরীজীবি কাজে সময় দিতে গিয়ে ব্যক্তিগত জীবন বা
পরিবারকে পযাপ্ত সময় দিতে ব্যর্থ হয়ে থাকেন। কিন্ত একজন ফ্রিল্যান্সার কাজের পাশাপাশি নিজেকে এবং পরিবারকে সময় দিতে পারেন।
ফ্রিল্যান্সিংকে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জসমূহ:
আজীবন পেশা হিসেবে ফ্রিল্যান্সিংকে ধরে রাখতে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। যেমন:
- দ্রুত প্রযুক্তির পরিবর্তন: প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে দিন দিন ফ্রিল্যান্সিং জগত কঠিন হয়ে উঠেছে।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আসার ফলে অনেক সাধারণ কাজ (যেমন- বেসিক ডেটা এন্ট্রি বা সাধারণ রাইটিং) কমে যাচ্ছে।
- আয়ের অনিশ্চয়তা: কোনো মাসে অনেক বেশি কাজ থাকতে পারে, আবার কোনো মাসে একদমই কাজ না-ও থাকতে পারে।
তবে ফ্রিল্যান্সিংকে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার হিসাবে গড়ে তুলতে কিছু মূলমন্ত্র মেনে চলতে হবে।
সাধারণ কাজের চেয়ে জটিল এবং বিশেষায়িত কাজে দক্ষতা অর্জন (যেমন: AI ইন্টিগ্রেশন, সাইবার সিকিউরিটি, ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট ইত্যাদি) প্রয়োজন।
-প্রেসপয়েন্টবিডি/চাকুরী













